সাধারণ সম্পাদকের বাণী
সাধারণ সম্পাদক
আমাদের প্রিয় সংগঠন চারিগ্রাম শাহাদৎ আলী খান উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি-এর প্রতিষ্ঠার মূল লক্ষ্য হচ্ছে প্রাক্তন ছাত্রদের মধ্যে পারস্পরিক সম্পর্ক দৃঢ় করা, শিক্ষা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং বিদ্যালয়ের উন্নয়নে অবদান রাখা। গত ১০ ফেব্রুয়ারী, ২০২৩ এ চারিগ্রাম শাহাদৎ আলী খান উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সভায় ২০২৩-২৬ মেয়াদে কার্য নির্বাহী পরিষদের ৩৩টি পদের মধ্যে প্রথমে ১০ জন সদস্য ১০টি পদের জন্য নির্বাচন করা হয় এবং পরবর্তীতে গঠনতন্ত্র অনুযায়ী 24.03.২০২৩ খ্রি: তারিখে কার্য নির্বাহী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নতুন কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয় 2৩.0৪.২০২৩ খ্রি: তারিখে। বর্তমান কমিটি দায়িত্ব গ্রহনের পর থেকে বিদ্যালয়ের উন্নয়নে অবদানসহ সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে কল্যাণ্মূলক কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে। আপনাদের সদয় অবগতি ও মতামতের জন্য বর্তমান কমিটির কার্যক্রমসমূহ তুলে ধরা হলো।
২) সাংগঠনিক কার্যক্রম
গত তিন বছরে কার্যনির্বাহী কমিটির উদ্যোগে মোট ১৩ টি সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ৭৫ বছর পূর্তি (প্লাটিনাম জুবিলী) উপলক্ষ্যে আহবায়ক কমিটি ১৫ টি সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যেমন-সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, সদস্য সংগ্রহ বৃদ্ধি, শিক্ষাবৃত্তি ও সামাজিক সহায়তা কার্যক্রম পরিচালনা। প্রাক্তন ছাত্র সমিতি ২০০০ সালে গঠিত হলেও এর কোন একাউন্ট নম্বর ছিল না যা এ কমিটির মাধ্যে একাউন্ট নম্বর খোলা হয় যার নম্বর ০২০০০২০৯৫৭৮৯০ (সঞ্চয়ী), অগ্রণী ব্যাংক, শাখা-চারিগ্রাম, সিংগাইর।
৩) অবকাঠামোগত উন্নয়ন
চারিগ্রাম শাহাদৎ আলী খান উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির নিজস্ব কোন অফিস নেই। নিজস্ব অফিস স্থাপনের জন্য প্রধান শিক্ষক এবং স্কুলের সভাপতির মাধ্যমে স্কুলের পুরাতন ভবনের একটি রুম বরাদ্দ পাওয়া যায় যা কমিটির সদস্যদের অনুদানে মেরামত ও আসবাবপত্র দিয়ে কক্ষটিকে সভা করার উপযোগী করা হয়েছে। ৪টি ফ্যান, একটি ওয়াল ঘড়ি এবং ২৪ টি চেয়ার দিয়ে যারা সহযোগিতা করেছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
৪) শিক্ষা ও শিক্ষার্থী সহায়তা
শিক্ষার্থীদের মেধা যাচাই এর জন্য প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং মেধাবীদের মধ্যে পুরুস্কার (নগদ টাকা ও বই ) প্রদান করা হয়। স্কুলের প্রাক্তন কয়েকজন ছাত্রের মাধ্যমে ৯ম, ১০ম এবং এসএসসি পরীক্ষার্থীদের মোটিভেশনাল ক্লাস নেওয়া হয়।
৫) শিক্ষার উন্নয়নের জন্য মনিটরিং টিম
শিক্ষার উন্নয়নের জন্য অধ্যক্ষ অধ্যক্ষ মোঃ আবদুল লতিফ এর নেত্বৃতে একটি মনিটরিং টিম গঠন করা হয়। মনিটরিং টিম নিয়মিত স্কুল পরিদর্শনে গিয়ে সমস্যাবলী চিহ্নিত করত এবং সেগুলো স্কুলের সভাপতি ও প্রধান শিক্ষকের মাধ্যমে বাস্তবায়ন করা হয়। এছাড়া বিভিন্ন জাতীয় দিবসে পালনের নিমিত্ত প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
৬) সদস্য সংগ্রহ ও ডাটাবেইজ উন্নয়ন
সদস্য সংগ্রহ ও ডাটাবেইজ করণের জন্য নতুন ফরম ছাপানো হয়েছে। এছাড়া সদস্যদের তথ্য রেজিষ্টারে লিপিবদ্ধ থাকলেও কোন ডিজিটাল ডাটাবেইজ ছিল না। সকল সদস্যদের ডাটাবেইজ এক্সেলসীটে করা হয়েছে। বর্তমানে প্রাক্তন ছাত্র সমিতির মোট সদস্য সংখ্যা ৫২৪ জন। অনেক সদস্যই প্রয়াত হয়েছেন যাদের ডাটাবেজও করা হয়েছে এবং সেগুলো আরো যাচাই বাছাই চলছে।
৭) ৭৫ বছর পূর্তি (প্লাটিনাম জুবিলী) অনুষ্ঠান
বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার পরেই বর্তমান ও প্রাক্তন ছাত্র ছাত্রীদের নিয়ে ৭৫ বছর পূর্তি (প্লাটিনাম জুবিলী) অনুষ্ঠান পালন করে ব্যাপক সাড়া ও আনন্দের পরিবেশ তৈরী করে। ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে ৮৭২ জন প্রাক্তন ছাত্র ছাত্রী রেজিষ্ট্রেশন করেন এবং সবমিলিয়ে ২২০০ জন অতিথি অংশগ্রহণ করেন।
৮) চারিগ্রাম গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৫
কেরাণীগঞ্জ, মিরপুর, মানিকগঞ্জ সদর এবং সাটুরিয়া উপজেলার ৪টি টিম নিয়ে মনোমগ্ধকর চারিগ্রাম গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৫ আয়োজন করা হয়। চারিগ্রাম শাহাদৎ আলী খান উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি, জুয়েলারী সমিতি এবং চারিগ্রাম বাজার ব্যবসায়ী কমিটির যৌথ উদ্যোগে এ খেলা পরিচালিত হয়। যার প্রাইজ মানি ছিল চাম্পিয়ান্স ১ লক্ষ টাকা এবং রানার্স আপ ৫০ হাজার টাকা।
চারিগ্রাম শাহাদৎ আলী খান উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির কার্যনির্বাহী পরিষদ সীমিত পরিসরে কালিগন্নগা নদীতে নৌ-ভ্রমণ ও বালুখন্ডে পিকনিক অনুষ্ঠান করেন এবং সেই সাথে উক্ত স্থানে একটি সভাও করেন।
১০) ওয়েবসাইট তৈরীর কার্যক্রম
চারিগ্রাম শাহাদৎ আলী খান উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির জন্য যগোপযোগী, তথ্যবহুল, প্রাক্তন ছাত্র সমিতির সদস্যদের জন্য প্রয়োজনীয় তথ্য সমৃদ্ধ ওয়েবসাইট তৈরীর কার্যক্রম গ্রহ্ণ করা হয়েছে। ওয়েবসাইট তৈরীর প্রাথমিক স্ট্রাকচার হয়ে গেছে। প্রয়োজনীয় ডাটা ইনপুট দিলেই পূর্নাংগ ওয়েবসাইট পাওয়া যাবে। বর্তমানে ডাটা ইনপুট কার্যক্রম চলমান রয়েছে।
১1) উপসংহার ও ভবিষ্যৎ পরিকল্পনা
চারিগ্রাম শাহাদৎ আলী খান উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি একতি অরাজনৈতিক, সৃজনশীল এবং সেবামূলক সংগঠন। আমাদের লক্ষ্য শুধু সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ব, সমন্বয় বৃদ্ধি ও স্মৃতিচারণ নয়, বরং আমাদের এই বিশাল পরিবারের সকল সদস্য এবং বর্তমান ছাত্রছাত্রীদের সার্বিক কল্যাণে কার্যকর ভূমিকা রাখা। সংগঠনের এই সমৃদ্ধি ও সেবার অগ্রযাত্রা অব্যাহত রাখতে আপনাদের প্রত্যেকের সক্রিয় অংশগ্রহণ, গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা একান্তভাবে কাম্য। আমরা বিশ্বাস করি, সকলের ঐক্যবদ্ধ চেষ্টায় চারিগ্রাম শাহাদৎ আলী খান উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির একটি আদর্শ সামাজিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে। গত ৩ (তিন) বৎসরের কার্যক্রমের জন্য সমিতির দূরদর্শী সভাপতি মহোদয়ের দিকনির্দেশনা, উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যের সহযোগিতা কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি।
আগামী বছরের জন্য আমাদের পরিকল্পনাসমূহ:
- স্থায়ী তহবিল (Fund) গঠন
- ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে মেধা যাচাই ও পুরুস্কার বিতরণ
- ৬ষ্ঠ থেকে ১০ম মেধা বৃত্তি চালুকরণ
- বিদ্যালয়ে মানোন্নয়নে পরামর্শ প্রদান
- ডিজিটাল প্ল্যাটফর্ম (ওয়েবসাইট/অ্যাপ) চালু
- ৮০ বছর পূর্তি/পুনর্মিলনী আয়োজন